কুম্ভমেলা(Kumbh Mela)
Sudip Bera, 15 May, 2020
কুম্ভমেলা একটি বৃহৎ হিন্দু উৎসব।এই কুম্ভ শব্দটি এসেছে ঋকবেদ্ থেকে। আনুষ্ঠানিক নাম কুম্ভমেলা, শুরু-- পৌষ পূর্ণিমা, সমাপ্তি --মাঘী পূর্ণি।। এই উপলক্ষে ধর্মপ্রাণ হিন্দুরা তীর্থস্নান করতে আসেন। বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ হিসাবে ২০১৩ সালে উত্তর প্রদেশের প্রয়াগে ১০ কোটীর বেশি মানুষের আগমন ঘটে।
সাধারণ কুম্ভমেলা প্রতি চার বছর অন্তর আয়োজিত হয়। প্রতি ছয় বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগে (প্রয়াগরাজ) অর্ধকুম্ভ আয়োজিত হয়। প্রতি বারো বছর অন্তর প্রয়াগ, হরিদ্বার, উজ্জ্বয়িনী ও নাসিকে পূর্ণকুম্ভ আয়োজিত হয়। বারোটি পূর্ণকুম্ভ অর্থাৎ প্রতি ১৪৪ বছর অন্তর প্রয়াগে আয়োজিত হয় মহাকুম্ভ। ২০০৭ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ ৪৫ দিন ব্যাপী সর্বশেষ অর্ধকুম্ভ আয়োজিত হয়েছে। সাত কোটিরও বেশি হিন্দু তীর্থযাত্রী প্রয়াগে এই মেলায় যোগ দেন। ১৫ জানুয়ারি মকর সংক্রান্তির দিন ৫০ লক্ষ মানুষ তীর্থস্নান করেন। ২০০১ সালে সর্বশেষ মহাকুম্ভে যোগ দিয়েছিলেন প্রায় ছয় কোটি হিন্দু পুন্যার্থী। এটিই ছিল ইতিহাসের বৃহত্তম জনসমাবেশ
কুম্ভমেলা চারটি ভিন্ন ভিন্ন স্থানে আয়োজিত হয়। এই চারটি স্থান নির্বাচিত হয় বৃহস্পতি ও সূর্যের অবস্থান অনুসারে। বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করলে মহারাষ্ট্রের নাসিকের ত্র্যম্বকেশ্বরে (গোদাবরী নদীর তীরে ); সূর্য মেষ রাশিতে অবস্থান করলে উত্তরপ্রদেশের হরিদ্বারে (গঙ্গা নদীর তীরে ); বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করলে উত্তরপ্রদেশের প্রয়াগে (আগে নাম ছিল এলাহবাদ)(গঙ্গা-যমুনা সরস্বতী নদীর সঙ্গমকে ত্রিবেণী সংগমও বলা হয়; এবং সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করলে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে (শিপ্রা নদীর তীরে )মেলা আয়োজিত হয়। সূর্য, চন্দ্র ও বৃহস্পতির রাশিগত অবস্থান অনুযায়ী মেলা আয়োজনের তিথি (তারিখ) নির্ধারিত হয়।

Comments
Post a Comment